মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার দুগনই গ্রামের সামনের সড়ক থেকে বুধবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে ২০২৪ সালের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার দুগনই গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ গ্রামের সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।