ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজার থেকে গত শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি শিপন মিয়া (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামে। সে ওই গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
ধর্মপাশা থানার এসআই পারভেজ ভূঁইয়া বলেন, এক শিশু (১০)কে ধর্ষণের ঘটনায় গত বছরের ২৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের মো. আজিজুল হকের ছেলে শিপন মিয়াকে ধর্মপাশা বাজার থেকে শুক্রবার রাত নয়টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে।