স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জনসাধারণের প্রবেশ নিষেধ

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:৩৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:৩৩:২১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেলা সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাঁকে। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফন স্থলে কোনও ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রেস উইং।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com