স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার মিনিটে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বাগানবাড়ী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ মদ জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।