শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:০৫:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টার সময় সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, সদর উপজেলা কমিটির সভাপতি সন্তোষ রায় সন্তো, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই, পৌর কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী আচল, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস। এছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন দেব, জ্যোতির্ময় দাস চপল, রতীশ গোস্বামী, সমীর দেব, মণিকাঞ্চন দাস প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নারায়ণ চক্রবর্তী, কমলেশ চক্রবর্তী ও অমিত চক্রবর্তী। দুইটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী জেলা পর্যায়ে অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ করবে। পর্যায়ক্রমে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com