জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী-যুবলীগের সহ-সম্পাদক দিদার আহমদ (৪২)-কে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের দিক নিদের্শনায় ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশদল অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং- ১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামি দিদার আহমদকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।