সুনামকণ্ঠ ডেস্ক ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাদারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) হাদির দাফন স¤পন্ন হওয়ার পর বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে হন বহু মানুষ। সেখান থেকে এই আল্টিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, “আগামীকাল বিকাল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে।”
একইসঙ্গে শাহবাগ মোড়ের নামকরণ পরিবর্তন করে ‘হাদি চত্বর’ করার আহ্বান জানানো হয়।
এদিন, বিকাল সাড়ে ৩টা থেকে শাহবাগ মোড়ে মানুষ জড়ো হওয়া শুরু করেন। তখন শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাদির দাফন শেষ হওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগে সমাবেশ আরও বিশাল আকার ধারণ করে।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হয়। জানাজার পর বিকাল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।