জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর থানাধীন ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম তাজকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশদল অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং-১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামি মো. রফিকুল ইসলাম তাজ (৪০), (পদবী-সাবেক যুগ্ম-আহ্বায়ক, ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগ)-কে গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।