জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক কয়েছ মামুন, বাবুল দাস, ডা. শাহিন আলম প্রমুখ। সভায় জগন্নাথপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।