অধ্যাপক শাহেদ আলীর চিঠি ঐতিহ্য জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহেদ আলী’র হাতে লেখা একটি চিঠি সংরক্ষণের জন্য সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে প্রদান করা হয়েছে। রোববার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর কাছে চিঠিটি হস্তান্তর করেন সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী। জানা যায়, ২০০০ সালে অধ্যাপক শাহেদ আলী জামালগঞ্জ উপজেলার আব্দুল মান্নান তালুকদারের কাছে স্বহস্তে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই চিঠিটি পারিবারিকভাবে সংরক্ষণ করে রাখা হয়। চিঠি হস্তান্তরকালে নূরুল হক আফিন্দী বলেন, চিঠিটি অনেক পুরোনো ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন। আমার বাবার কাছে অধ্যাপক শাহেদ আলী নিজ হাতে এটি লিখে পাঠিয়েছিলেন। আমরা দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নের সঙ্গে চিঠিটি সংরক্ষণ করেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের উদ্দেশ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে এটি হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চিঠিটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে সংরক্ষণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com