জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী প্রমুখ।