কৃষকের খড়ের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৭:২১ অপরাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামে শুক্রবার গভীর রাতে মো. মুখলেছ (৫০) নামের এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মো. মুখলেছ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে আমার এক চাচাতো ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘর থেকে বের হয়ে দেখতে পায় যে, আমাদের বসতঘরের সামনে থাকা খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখে সে চিৎকার দেয়। পরে আমার ছেলে মোছাব্বির ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। স্থানীয় লোকজন ও ধর্মপাশা ফায়ার সার্ভিসের লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ করব। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com