জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরে পূর্বে সাটানো পোস্টার, ফেস্টুনসহ সব ধরনের প্রচার সামাগ্রী সরাতে সংসদ সদস্য প্রার্থীদের আহ্বান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর পৌর শহরে মাইকিং করা হয়। এতে বলা হয়, আগামী শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে পূর্বে সাটানো এমপি প্রার্থীদের পোস্টার, ফেস্টুনসহ সব ধরনের প্রচারসামগ্রী প্রার্থীদের নিজ খরচে সরাতে হবে। তা না হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।