জগন্নাথপুরে ৪ সহোদর গ্রেফতার

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৫৮:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৫৮:১০ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ৪ সহোদরকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান, এসআই মো. আল-আমিন, এসআই কবির আহমদ ও এএসআই এখলাছুর রহমানসহ সঙ্গীয় পুলিশদল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ননজিআর নং-৫৯/২৫ (জগন্নাথপুর) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আবদুল সালামের ছেলে মো. হাফিজুর রহমান (৪২), মো. সাজ্জাদুর রহমান (৪০), মো. সাহাবুর রহমান (৩৮), মো. মুজিবুর রহমান (৪৪)কে গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com