মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর, বংশীকুন্ডা দক্ষিণ ও চামরদানী এই তিনটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের জন্য পিআইসি গঠনের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। মধ্যনগর উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই আয়োজন করে। কমিটির সভাপতি ইউএনও উজ্জ্বল রায়ের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আব্দুস সাত্তার, বিপ্লব চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল মামুন, সাংবাদিক মো. আতাউর রহমান, আব্দুল মান্নান, কৃষক বাচ্চু মিয়া, রূপন চৌধুরী, নির্বাস তালুকদার প্রমুখ।