স্টাফ রিপোর্টার ::
অবৈধ পানি সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। গত বুধবার ও বৃহ¯পতিবার (১০ ও ১১ ডিসেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি অবৈধ পা¤প মোটর জব্দ এবং ৬টি অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শহরের পানীয় জল ব্যবস্থার সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ পৌর প্রশাসন সূত্রে জানা যায়, শহরের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পা¤প মোটর ব্যবহার করে এবং পানির লাইন সংযোগ নিয়ে সরকারি স¤পদের অপব্যবহার করে আসছিল। এই অবৈধ সংযোগের কারণে নিয়মিত গ্রাহকরা যেমন ভোগান্তির শিকার হচ্ছিলেন, তেমনি পৌরসভার আর্থিক ক্ষতিও হচ্ছিল। এমতাবস্থায় অবৈধ সংযোগ বন্ধ করতে অভিযান চালায় পৌর প্রশাসন।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, পৌরসভার স¤পদ সুরক্ষিত রাখা এবং সকল নাগরিকের জন্য সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অবৈধ সংযোগধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান একটি চলমান প্রক্রিয়া। যারা অবৈধভাবে পাম্প মোটর ও পানির লাইন ব্যবহার করছেন, তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।