নদীতে ডুবে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০৩:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ হাসিনা আক্তারের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকার কুশিয়ারা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। হাসিনা আক্তার রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী। উল্লেখ্য, সোমবার দুপুরে হাসিনা আক্তার বসতবাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com