জগন্নাথপুর থানায় নবাগত ওসি শফিকুল ইসলামের যোগদান

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:১২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:১২:৫৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. শফিকুল ইসলাম। তিনি গত মঙ্গলবার রাতে আজমিরীগঞ্জ থানা থেকে জগন্নাথপুর থানায় এসে যোগদান করেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জগন্নাথপুর থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে সকল আইনি সেবা প্রদানের মাধ্যমে সুশৃঙ্খল জগন্নাথপুর উপহার দেওয়া আমার দায়িত্ব। এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com