তাহিরপুরে স্ট্যান্ড পরিচালনা কমিটির শপথগ্রহণ

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:১১:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:১১:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির (সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত) শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র বাদাঘাট বাজারস্থ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফয়জুন্নুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো. আজাদ মিয়া, সহ-সভাপতি মো. আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফর, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল জাহান, অর্থ সম্পাদক মো. রবিউল, দপ্তর সম্পাদক মিন্টু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক, সহ সভাপতি আব্দুর রহিম ফালু, কার্যকরী সদস্য আল আমিন, তাহিরপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির উপদেষ্টা তোরান শাহ, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাধারণ স¤পাদক লোকমান হোসেন, সিনিয়র চালক বাবুল মিয়া প্রমুখ। পরে ১১ সদস্যবিশিষ্ট কমিটির সকলকে শপথবাক্য পাঠ করান জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন মিয়া।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com