শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু’র সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের পরিচালনায় র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডিএলজি জামান চৌধুরী, জয়কলস ইউপি সদস্য তৈয়বুন নেছা, জয়কলস উজানীগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আলীমুল ইসলাম, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com