মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৫:০৮ অপরাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে রবিবার রাতে এমেল মিয়া (৩০) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানার ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই নাজমুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের এমেল মিয়ার বিরুদ্ধে চলতি বছরের ১৪ জুলাই ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এই মামলায় তিনি পলাতক ছিলেন। উপজেলার মধ্যনগর বাজার থেকে রবিবার রাত পৌনে আটটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com