স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মতিউর রহমান আর নেই। শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।