ছাতক প্রতিনিধি ::
দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ কর্মশালা ছাতকে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, আমন মৌসুমের ফসলে যেভাবে বাম্পার ফলন হয়েছে, সেভাবে সবজি চাষের উপরও ছাতকবাসীকে গুরুত্ব দিতে হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে কৃষকরা যাতে দ্রুত কৃষিকাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষকদের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়।