মধ্যনগরে জনসেবামূলক সরকারি ভবন নির্মাণ ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:২৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:২৮:১৮ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলায় উপজেলা প্রশাসনিক ভবনসহ সব ধরনের জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল প্রদান এবং স্থানীয় নদ-নদীগুলো খননের দাবিতে শনিবার সকাল ১০টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে ‘মধ্যনগর উপজেলাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেণি পেশার দুই শতাধিক মানুষজন অংশ নেয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের বাসিন্দা সংস্কৃতিকর্মী অসীম সরকার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকার, উপজেলার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আরিফ খান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com