চলতি মাসে সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:৩৫:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:৩৫:২০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বৃহ¯পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯ ধাপ অতিক্রম করে আইনটি পাস হতে যাচ্ছে। এ আইন পাস হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারীরিক ও পেশাগতভাবে সুরক্ষা পাবেন। তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও বেশ কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। সে আইনগুলো অচিরে পাস হবে। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিস্তারিত ব্যাখ্যাসহ এর জবাবও দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com