দিরাই প্রতিনিধি ::
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, যুক্তরাজ্য প্রবাসী ড. মাওলানা শোয়াইব আহমেদকে মোটর শোভাযাত্রায় বরণ করেছেন নেতাকর্মীরা। সোমবার দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে দিরাই আসলে উপজেলার প্রবেশদ্বার শরীফপুর থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় বরণ করা হয়।
মোটরসাইকেল বহর নিয়ে দিরাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডে আয়োজিত পথসভায় তিনি বলেন, আমার প্রিয় জন্মভূমি দিরাই শাল্লার সর্বস্তরের জনতার ভালো বাসায় আমি সিক্ত। আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে পথ চলতে চাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপি জমিয়তর সাথে জোট করতে হলে দিরাই-শাল্লা আসন নিয়ে করতে হবে। দিরাই-শাল্লা বাদ দিয়ে কোনো জোট হবেনা। তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লাবাসী খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবেন।
এসময় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, সাধারণ স¤পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীসহ জমিয়তও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।