৩৫০টি গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:২৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:২৬:৩১ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::: ধর্মপাশা উপজেলার বাদে হরিপুর গ্রাম সংলগ্ন মাঠে ওই ইউনিয়নের ৩৫০টি গরু, বাছুর, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে বাদলা, তরকা, পিপিআর ও খোরা রোগের টিকা দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব টিকা দেওয়া হয়। বেসরকারি সংস্থা কারিতাসের ময়মনসিংহ অঞ্চল এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। টিকাদান কার্যক্রমে অংশ নেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভিএফএ মো. শাহ আলম ও রাজিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ, এম এ মাসুদ, কামরুজাম্মান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com