সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৬:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৬:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন 'দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। সাহিত্য সভায় ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই-এর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ও সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান। সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আদিল আরমান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com