ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিম বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক আনোয়ার হোসেন বাহার (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা নতুনপাড়া গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ধর্মপাশা পশ্চিম বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।