বহুল প্রচারিত জাতীয় দৈনিক 'প্রতিদিনের বাংলাদেশ'-এ ‘আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ’ হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তানভীর আহমেদ। শনিবার (৮ নভেম্বর) পত্রিকাটির সম্পাদক মারুফ কামাল খান স্বাক্ষরিত নিয়োগপত্র তার হাতে পৌঁছানো হয়েছে। এই নিয়োগ গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে কার্যকর করা হয়েছে।
সাংবাদিক তানভীর আহমেদ বর্তমানে দৈনিক সুনামকণ্ঠ’র স্টাফ রিপোর্টার এবং দৈনিক উত্তরপূর্ব’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন।
সাংবাদিক তানভীর আহমেদ দায়িত্ব পালনে তার পেশাদারিত্ব ধরে রেখে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন। তার সাথে সংবাদ সংক্রান্ত বিষয়ে মোবাইল : ০১৩১৮-৪১৮১২১ -এ যোগাযোগ করা যাবে। - সংবাদ বিজ্ঞপ্তি