স্টাফ রিপোর্টার ::
রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ পূর্বক ধারাবাহিক সাহিত্য আড্ডা ‘বিস্যুদবারের বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। লেখক ও কবি সুখেন্দু সেন-এর সভাপতিত্বে ও ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন সুবল বিশ্বাস।
আলোচনায় অংশগ্রহণ করেন কবি ইকবাল কাগজী, কবি সৈয়দ মহিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কবি কুমার সৌরভ, অনুপ নারায়ণ, পাপ্পু আহমেদ, কবি ইমামুল হক রানা, মো. ওবায়দুল হক মিলন, মাইনুদ্দিন, গিলেমান আলম, আহমেদ নূর আলবাব, সাইফুল ইসলাম সদরুল প্রমুখ।