ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের বাসিন্দা বিপ্লব সরকার (১৭) নামের পলাতক আসামিকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোণা জেলা শহরের মুক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের শিমুল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব সরকারের বিরুদ্ধে গত বছর মে মাসে নেত্রকোণার বারহাট্টা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়। এই মামলায় তিনি পলাতক ছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার নেত্রকোণা জেলা শহরের মুক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে তাকে সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে।