স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক বলেছেন, এই আসনের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এই এলাকার মানুষকে ধানের শীষ প্রতীক দিয়ে সম্মানিত করেছেন, যা পুরো আসনের মানুষের জন্য সম্মানের। এখন সেই সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী প্রচারণা চালালে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তাহিরপুর সদর বাজারে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া। আনিসুল হক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের কাছে পাঠিয়েছে। তাই দলের সকল নেতাকর্মীকে ‘ধানের শীষের একেকজন প্রার্থী’ হিসেবে জনগণের ঘরে ঘরে যেতে হবে এবং ভোট চাইতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে এই আসনটি দলকে উপহার দিতে হবে। বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক আরও বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন পরিচালনা করতে চাই। তিনি বলেন, যারা এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা আমার রাজনৈতিক সহযোদ্ধা। তারা আমার ভাই, আমি তাদের ভাই। তাদের সবাইকে সাথে নিয়ে আমি ধানের শীষের পক্ষে কাজ করবো। সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। নির্বাচিত হলে এই আসনে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এরআগে, পথসভার আগে হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে বিএনপির মনোনীত এই প্রার্থীকে স্বাগত জানান। নির্বাচনী কার্যক্রম শুরুর আগে আলহাজ্ব আনিসুল হক তার নিজ এলাকার কবরস্থান জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।