মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বুধবার সকাল ১১টার দিকে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এই আয়োজন করে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।
সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, প্রভাষক জসীম উদ্দিন, সুজন সরকার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব মিয়া, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, অভিভাবক বীণা রানী প্রমুখ।