স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. তানভীর (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব ৯। সোমবার (৩ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তানভীর উপজেলার পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। র্যাব জানায়, গত ১২ অক্টোবর বিকাল ৫টার দিকে তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই শিশু আসামি মো. তানভীরের (২০) ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সুযোগে তানভীর সুকৌশলে শিশুটিকে তার চাচাতো ভাইয়ের বসতঘরে টেনে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২০, তারিখ - ২৫/১০/২৫ খ্রিঃ) দায়ের করেন। র্যাব ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।