সিলেটের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪১:২৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চারটি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-২ আসনে তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এমএ মালিক ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com