ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শাসছুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রুহুল আমিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা যুব উন্নযন কর্মকর্তা রফিকুল ইসলাম সর্দার, ধর্মপাশা শিক্ষক ও কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সম্পাদক জাকির হোসেন, সমবায় সমিতির সদস্য লাক মিয়া প্রমুখ।