স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় তিনি কার্যালয়টি পরিদর্শনে আসেন। এসময় বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণসহ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিশুদের সাথে কথা বলেন মহাপরিচালক দিলারা বেগম। এ সময় শিশুরা তাকে সুনামগঞ্জের আঞ্চলিক গান গেয়ে শোনান।