‎আল আকসা ‘আফটার স্কুল মাকতাব’ শাখার পরীক্ষার ফলাফল প্রকাশ

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:১৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:২৩:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
​​​​​​সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিননগরের বারী মনজিলে অবস্থিত আল-আকসা কিন্ডারগার্টেনের ‘আফটার স্কুল মাকতাব’ শাখার দ্বিতীয় সেমিস্টার পরিক্ষার ফলালফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন আল-আকসা কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা আশরাফ উদ্দিন,
প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, তানযিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান মাহমুদ, অভিভাবক আব্দুল ওয়াহাব, মো. মিজানুর রহমান, মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আফটার স্কুল মাকতাবের পরিচালক মাওলানা সাআদ আহমদ ফলাফল ঘোষণা করেন। শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র তুলে দেওয়া হয় এবং শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এসময় বক্তারা বলেন, শিশুদের নৈতিক, ধর্মীয় ও মানসিক বিকাশে আফটার স্কুল মাকতাব প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com