স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার উদ্যোগে তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে গত ১৯ অক্টোবর থেকে বাংলাদেশ ‘গ্রাহক সেবা পক্ষ’ কর্মসূচি শুরু হয়েছে। যা আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখায় একযোগে সরেজমিনে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোস্তাক হোসেন, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।