জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হাসিমাবাদ গ্রামে প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া প্রতিষ্ঠিত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার বড় হুজুর হাফিজ মাওলানা আহমদ শফি। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার জামাতা যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলম চৌধুরী, তরুণ সমাজসেবক রুবেল আহমদ ভূইয়া, আরজু মিয়া, মাসুদ আজহার প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com