স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে বিএনপি নেতা আনিসুল হকের পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ৫নং বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সদস্যসচিব নজরুল শিকদার।
লিফলেট বিতরণ শেষে লাউড়েরগড় বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল শিকদার, সদস্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস্য সচিব নজরুল শাহ প্রমুখ। এ সময়তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে। আগামী ১৮ অক্টোবর শনিবার ২টায় তাহিরপুর উপজেলা খেলার মাঠে আনিসুল হকের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।