স্টাফ রিপোর্টার ::
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাগর আহমদ (২২)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার পার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন মধ্যবাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাগর আহমদের নিকট থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জিবান। তার সঙ্গে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।