বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে জাতীয়তাবাদী তরুণ দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার নতুনপাড়াস্থ জাতীয়তাবাদী তরুণ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছবাব মিয়া। তরুণ দল বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শফিকুল হক বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আলতা মিয়া, সহ-সভাপতি আকবর আলী, সহ-সাধারণ সম্পাদক রুবেল লেইছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম বাদশা, জুয়েল মিয়া, শাহ সুলতান, মাশুক মিয়া, হাবিবুর রহমান, জুয়েল মিয়া, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, খোকন মিয়া, এমরান খান, আব্দুল হান্নান জয়, সুহেল আহমদ, হুমায়ুন কবির, শিব্বির আলম, তৈৗফিক মিয়া, তোলা মিয়া, জাকির হোসেন। সভা শুরুতে ফিতা কেটে নতুনপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন অথিতিবৃন্দ।