বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১১:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১১:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে আখলুছ মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত আখলুছ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র। তিনি পেশায় একজন বাস চালক ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‎স্থানীয়রা জানান, রবিবার রাতে আখলুছ মিয়া নির্মাণাধীন নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আখলুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com