ছাতক সমাজসেবা কার্যালয়ে অগ্নিকান্ড

আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৯:১৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্প সদস্যর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সমাজসেবা কার্যালয়ের পাশেই ছাতক সেনা ক্যা¤প থাকায় ক্যা¤েপর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে যুক্ত হয়। ওই ভবনের থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানাগেছে। পুরোনো বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাক্যাম্প পাশে থাকায় এবং তাদের দ্রুত পদক্ষেপে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com