করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৫৮:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৫৮:১৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসময়ে একজনের মৃত্যুর তথ্য জানা গেছে। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩১টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগের নয়জন, ঢাকা মহানগরে চারজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ২৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচজন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com