ধর্মপাশায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:৪০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:৪০:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি জনিত বিদায় উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে আদালতের এজলাস কক্ষে ওই আদালতের আইনজীবী ও আদালতের কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। সিনিয়র আইনজীবী রুহুল আমিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল মামুন খানের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন আহমদ, আইনজীবী আব্দুল মজিদ, আরফান আলী, ইসলাম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ইকরাম হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com