বৌলাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে বৌলাই নদীতে ডুবে তাসমিন মিয়া (৩ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের রতনশ্রী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর পিতার নাম মোবারক মিয়া। স্থানীয়রা জানান, শিশুটি দুপুরে পরিবারের সবার অগোচরে খেলার ছলে ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনের বৌলাই নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর নদীর ঘাটে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com