দোয়ারায় বজ্রপাতে মারা গেলো তিন গরু

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১০:৪৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১০:৪৭:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরু মারা গেছে। শনিবার দুপুরে ঢুলপশি গ্রামের পশ্চিম মাঠে জমিতে ঘাস খাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া গরুর মধ্যে ওই গ্রামের আনফর আলীর দুটি ও হরিদাস নামের এক কৃষকের একটি বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কৃষক হরিদাস ও আব্দুল কুদ্দুস। ক্ষতিগ্রস্ত কৃষক আনফর আলী জানান, সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করি কিন্তু বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে আসি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক জানান, বজ্রপাতে তিনটি গরুর মৃত্যুর সংবাদ পাইনি। তবে বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু ছাগল খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com